ঢাকাMonday , 23 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে বিএনপি’র নেতার উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলা

Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কদমতলী এলাকায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছে আগানগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী বাহারসহ ৬ জন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

#New_Classic_Event_Management

আজ সোমবার কদমতলী গোল চত্বর এলাকায় দীন ফার্নিচারের দোকানে এই ঘটনা ঘটে। বিএনপি নেতা হাজী বাহার জানান, পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তির বিরোধের জেরধরে বিকেলে দীন ফার্নিচারের দোকানে গ্রাম্য সালিশ ডাকা হয়। মোবাইল ফোনে বিরোধী পক্ষের যুবলীগ নেতা সাজিদুল ইসলাম (৩৮) তাকে একা ওই সালিশে উপস্থিত হতে বলেন।

এতে তিনি যথা সময়ে তার ডাকে সাড়া দিয়ে ওই জায়গায় উপস্থিত হলে ওৎ পেতে থাকা যুবলীগ নেতা সাজেদুল ইসলামের নেতৃত্বে ৮/১০ জন লোক তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ব্যাপক মারধর করে।


মারধরের একপর্যায়ে তার পরিধানের পাঞ্জাবি পাঞ্জাবি ছিড়ে ফেলে এবং তাকে রক্তাক্ত জখম করে। এতে সে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে।

এই ঘটনার খবর পেয়ে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধারের চেষ্টা করলে তাদের উপরও তারা হামলা চালায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি