ঢাকাThursday , 19 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে শহীদ রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা

Link Copied!

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ রিয়াজ হোসেন হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলী (৪২)কে গ্রেফতার করেছে র‍্যাব।

#New_Classic_Event_Management

তিনি এই মামলার ১৯৬ আসামি ছিল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে র‍্যাবের একটি দল তার নিজ বাড়ি রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

পরে বিকেলে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় সোপর্দ করে র‍্যাব। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন।


গ্রেফতারকৃত কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলীর মা রাফিজা বেগম জানান,সকাল ১০ টার দিকে সিভিল পোষাকে র‍্যাবের একটি টীম আমার সামনে থেকেই আমার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়।

কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, আসামী শাহ আলীকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রিয়াজ হোসেন হত্যা মামলায় র‍্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি