ঢাকাSunday , 15 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ইউপি বিএনপির সভাপতির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা

Link Copied!

ঢাকার দোহারে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদের উপর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে রাইপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

আহত সাংবাদিক কাজী যুবায়ের আহমেদ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর দোহার প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তার সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়া নিয়ে ইউপি মেম্বার ঝরনা বেগম ও লিটন মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ সেখানে গেলে রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার, তৌহিদ সহ বেশ কয়েকজন কাজী জোবায়েরের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। সাথে থাকা ২২ হাজার ৫ শ’ টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।


দোহারে ইউপি বিএনপির সভাপতির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা

ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার

এ সময় তার ডাক চিৎকারে স্থানীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ব্যাপারে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ বলেন, আমি সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের নেত্বতে তৌহিদুল ইসলাম, রমজান খান, লিটন মেম্বারের ভাই কবিরসহ একদল সন্ত্রাসী কিছু বুঝে উঠার আগেই আমার উপর অর্তকিত হামলা চালায়। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি