ঢাকাSaturday , 7 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ন্যায্য বিচারের দাবিতে পথ অবরোধ করলো ভারতীয় জনতা পার্টি

Link Copied!

৬ই সেপ্টেম্বর দুপুরে ধর্মতলা সেন্ট্রাল এভিনিউ এর সংযোগস্থলে তমোঘ্ন নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির সদস্যরা পথ অবরোধ করলো, ন্যায্য বিচারের দাবীতে, এবং দোষীদের শাস্তির দাবিতে, মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল এর পদত্যাগ এর দাবিতে, এমনকি তারা সন্দীপ ঘোষের পোস্টের জুতো ঝাঁটা পড়িয়ে ঘুরতে থাকেন,‌ এবং বললেন যতদিন না দোষীরা সাজা পাবে, আমরা আন্দোলন করে যাবো।

#New_Classic_Event_Management

শুধু কলকাতার রাস্তায় নয়, বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন। ফলে অন্যান্য জায়গার বিজেপি কর্মীদের গায়ে হাত দেওয়া ও গ্ৰেফতার করায় , প্রশাসনকে হুঁশিয়ারি দেন, বলেন অবিলম্বে ওদের গায়ে হাত দিতে বার্ন করুন এবং গ্ৰেফতার করতে, আমরা শাস্তি পূর্ণ ভাবে এই বন্ধ করছি, আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, তা নাহলে আমরা বিষধর সাপে পরিনত হবো, তখন আপনারা সামলাতে পারবেন না।

এরপর বন্ধ শেষ করে ধর্ণা মঞ্চে এসে তমোঘ্ন ঘোষ বলেন , আমরা আগামী সোমবার ঠিক বেলা একটায় নর্থ ডিসি অফিস ঘেরাও করবো, যিনি অভয়াকে আত্মহত্যা বলে জানিয়েছেন, কি ভাবে জেনে ছিলেন অভয়া আত্মহত্যা করেছে, ওনাকেও ছাড়বো না, এবং সন্দীপ ঘোষ কে কোনো জায়গায় কাজ করতে দেবো না, কী ভাবে কাজ করতে পারেন দেখবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য আরও কত আইনজীবী নিতে পারেন আমরা দেখতে চাই, আমরা কিভাবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে পারি সেটা ভালো জানি, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এরকম আন্দোলন চলবে, ধরনা চলবে


তবে আমাদের বিশ্বাস, যারা এইভাবে কুকর্ম করেছে, নিরীহ মহিলা ডাক্তার কে খুন করেছে, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সঠিক বিচার করবেন, আমাদের আত্মবিশ্বাস আছে, বাংলায় কি চলছে কারোর অজানা নয়। পিসি ভাইপোকে পথে নামিয়ে ছাড়বো। সারাদেশের জনগণ ও ডাক্তাররা সঠিক বিচার ছিনিয়ে নেবে,

তাই আমরা সবার উদ্দেশ্যে বলবো, আপনারা জোটবদ্ধ হন, আমাদের পার্টির ব্যানারে আসতে হবেনা, আপনারা ন্যাশনাল পতাকা নিয়ে আন্দোলন করুন, আমাদের জয় অনিবার্য, দোষীরা সঠিক শাস্তি পেলে, আমাদের অভয়া শান্তি পাবে। এবং তার মা বাবা সঠিক মেয়ের বিচার পাবে, তাই তাহারা আজও অপেক্ষায় আছেন, টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করতে চাননি, তাই আমাদের দাবি একটাই, বিচার চাই বিচার চাই , মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, বিনীত গোয়েলের পদত্যাগ চাই। দোষীদের শাস্তি চাই।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি