ঢাকাThursday , 5 September 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার নবাবগঞ্জে শিক্ষার্থীদের শহীদি মার্চ অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ থেকে শহীদ মিনারে বেলা ১১টায় ও ঢাকার দোহারে শহীদি মার্চ পালনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া কলেজ থেকে মিছিলটি বের হয়ে কালিমা চত্বর হয়ে থানার মোড় দিয়ে করম আলীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।মিছিলে আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন তারা।

#New_Classic_Event_Management

শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদিদের আর বাংলাদেশে ঠাই হবে না। জুলুমকারী ও খুনিদের এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ কখনো ছাড় দিবে না। খুনি আওয়ামীলীগ সরকারের বিচারে যেনো গাফলতি না হয় সেদিকে উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এসময় মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া যার দোহারে ছাত্র আন্দোলনে মিছিলে হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি