ঢাকাFriday , 30 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে জামায়াতে ইসলামির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কদমতলী সাড়া কমিউনিটি সেন্টারে বেশ জাকজমক ভাবে কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

এতে স্বতঃস্ফূর্তভাবে শত শত নেতাকর্মীরা বাধাহীন ভাবে এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে যোগদান করেন। এই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন।

কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব জামায়াতে ইসলামীর আমির ডাক্তার এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা এবিএম কামাল হোসেন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমির আব্দুল লতিফ মজুমদার, ঢাকা জেলা দক্ষিণ শিবিরের সাবেক নেতা দুর্জয় প্রমূখ।


অনুষ্ঠানটি পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল থানা পূর্ব জামায়াতের সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি