ঢাকাWednesday , 28 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে থানা ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী প্রদান

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের উদ্যোগে সিলেট-ফেনী-নোয়াখালী-কুমিল্লা সহ বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণের জন্য বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৪ সহস্রধিক প্যাকেট খাদ্য সমগ্রী প্রদান করা হয়েছে।

#New_Classic_Event_Management

আজ মঙ্গলবার সকালে তারানগরের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এই খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি। এতে সহযোগিতা করেন সাবেক ডাকসু’র ভিপি, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমান উল্লাহ আমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি হাজী শামীম, যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, মৎস্যজীবী দলের নেতা রুহুল আমিন, হারুন আর রশিদ, ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম, আশরাফুল আলম , শহিদুল ইসলাম রাজু ও নওশাদ প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি