ঢাকাSunday , 18 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ

Link Copied!

ঢাকার দোহার উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ জয়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক বিদ্যালেয়র বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (১৮ আগষ্ট) দুপুরের দিকে তিনি বিদ্যালয়ের অফিস কক্ষে সকল শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান এর সামনে লিখিত ভাবে তিনি এ পদত্যাগ করেন।

#New_Classic_Event_Management

জানা যায়, এস এম খালেক অত্র বিদ্যালয়ে নিয়োগ নেওয়ার পর থেকেই তার স্বেচ্ছাচারতায় অতিষ্ঠ ছিলেন বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকসহ শিক্ষার্থীরা। এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার নানা অভিযোগ উঠলেও কোন এক অদৃশ্যের শক্তির বলে থেকেছেন বহাল তবিয়তে। বিভিন্ন সময় তিনি শিক্ষকদের অবমূল্যায়ন, শিক্ষকদের বেতন ঠিকমত পরিশোধ না করা ও বিদ্যালয়ের মার্কেটের দোকানদারদের কাছে থেকে গোপনে অনৈতিক ভাবে চাঁদা আদায় করতেন বলেও অভিযোগ ছিলো এই শিক্ষককের বিরুদ্ধে।

তবে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলে নড়েচড়ে বসেন সকল মহল। এরই ধারাবাহিকতায় শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এস এম খালেক। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান এর হস্তক্ষেপে বিদ্যালয় থেকে সদ্য পদত্যাগ করা এস এম খালেককে বের করে নিয়ে যাওয়া হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি