ঢাকাSunday , 18 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে বীলে পানিতে গোসল করার সময়ে ডুবে ফাহিয়া আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।শনিবার (১৭ আগষ্ট) উপজেলা শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা বীলে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফাহিয়া আক্তার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের ফারুক মোড়লের মেয়ে। সে এম. মুহীয়্যূদদীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী ছাত্রি ছিল।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্র জানায়, ফাহিয়া আক্তার দুপুর ১টার দিকে বাড়ির পাশে হায়াতকান্দা বীলের পানিতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে চকের একটি অংশের গর্তে পড়ে ডুবে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে খুঁজাখুজি করে।প্রায় ১০ মিনিট পর তার নিথর দেহ উদ্ধার করে। পরে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত স্কুলছাত্রীর পরিবারের বরাতে, স্কুলের এক শিক্ষক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি