ঢাকাThursday , 15 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-দুই, আহত-এক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মালেক (২৬) ও রিফাত (১৬) নামে দুই মোটরসাইকেল চালক নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোঃ তামিম (১৭) নামের এক যুবককে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

#New_Classic_Event_Management

নিহত আব্দুল মালেক শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামের মোঃ ইলাহীর ছেলে ও রিফাত পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে এবং আহত তামিম মদনমোহনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আব্দুল মালেক বাড়ি থেকে মোটরসাইকেলে শোল্লার দিকে যাওয়ার পথে খতিয়া ব্রীজের ঢালে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক আব্দুল মালেক। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহতাবস্থায় তামিমকে ঢাকায় পাঠানো হয়।


এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহ-জালাল জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। কিন্তু এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি