ঢাকাFriday , 9 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ড. ইউনূস‌কে অ‌ভিনন্দন জানা‌লেন ন‌রেন্দ্র মো‌দি

Link Copied!

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠন করায় অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি।

#New_Classic_Event_Management

বৃহস্প‌তিবার (৮ আগস্ট) রাতে ভার‌তের প্রধানমন্ত্রী তার এক্স হ‌্যা‌ন্ডে‌লে (সাবেক টুইটার) এক পো‌স্টে ড. ইউনূস‌কে অ‌ভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় মো‌দি লি‌খে‌ছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা।


তিনি আরও বলেন, আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলা‌দে‌শ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসবে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ড. ইউনূস‌কে অ‌ভিনন্দন জানা‌লেন ন‌রেন্দ্র মো‌দি শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এর আগে, বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে তারা শপথ নেন। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথগ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়।

ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আজকে শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি