বাংলাদেশ পুলিশ কর্মবিরতিতে যাওয়ার পর এখন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (৭ আগস্ট) দোহারের জয়পাড়া বাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন তাঁরা। এদিন বেলা সাড়ে ১১টায় জয়পাড়া কলেজ মোড়, জয়পাড়া বাজার ও নবাবগঞ্জ বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।
জয়পাড়া কলেজ মোড়ে দেখা যায়, কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। সেখানে দায়িত্ব পালনকারীরা বলেন, ‘আমরা গতকাল সকালে বাসায় ফেরার সময় দেখলাম দোহার নবাবগঞ্জে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে একধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। দোহারে জয়পাড়া কলেজ রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা মিলে চার রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে, আমরা সেটুকু পালন করছি।’
এ দিকে নবাবগঞ্জে ‘মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ’ এর সদস্য ও ‘সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ’ রোভার স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে দায়িত্ব পালন করে। মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর রোভার স্কাউট শেখ রাকিব বলেন, ‘গাড়ির শৃঙ্খলা ফেরাতে আমরা এখানে দায়িত্ব পালন করছি। এ ছাড়া আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে, আমরা দুই শিপ্টে সকাল থেকে দুপুর ও দুপুর থেকে সন্ধ্যা পযন্ত।’
স্থানীয় দোকানী ও পথচারীদের সাথে কথা বললে, তারা জানান দেশটা ২য় বার স্বাধীর করেছে শিক্ষার্থীরা আমরা চাই দেশ প্ররিচালনায় শিক্ষার্থীরাই থাকুন তোবেই এই ট্রাফিক ব্যবস্থার মতোন সব স্থানে সমস্যা সমাধান করা সম্ভব, আর গত দিনের ট্রাফিক ব্যবস্থার থেকে আজকের ট্রাফিক ব্যবস্থা অনেক ভালো সুশৃঙ্খল রয়েছে।
একইভাবে দোহার নবাবগঞ্জের বাজার মোড়েও কয়েকজন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়।