ঢাকাTuesday , 6 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের জামিনে কারামুক্তি

Link Copied!

রাজধানীর বনানীর সেতু ভবন হামলা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জামিন মঞ্জুর করেন।

#New_Classic_Event_Management

তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানান। তিনি বলেন, আজ আসিফ মাহতাবের জামিন মঞ্জুর করেছেন আদালত। তার পক্ষে জামিননামা কিছুক্ষণের মধ্যে দাখিল করা হবে। আশা করি, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই তিনি কারামুক্ত হবেন।

গত ২৯ জুলাই আসিফ মাহতাবের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ৩ আগস্ট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।


জানা গেছে, গত ২৭ জুলাই রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলাটিতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে বাদী উল্লেখ করেন, ১৮ জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কাজ করতে থাকেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেতু ভবনের পার্কিংয়ে থাকা ৩২টি জিপ গাড়ি, ৯টি পিকআপ, সাতটি মাইক্রোবাস, একটি মিনিবাস, পাঁচটি মোটরসাইকেল, একটি অ্যাম্বুলেন্সে আগুন দিলে পুড়ে আনুমানিক ৩০০ কোটি টাকার ক্ষতিসাধন হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি