ঢাকাSaturday , 3 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঘাটালের ঝুমী নদীর উপর বাসের তৈরী সেতু ভাঙ্গায়, কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

Link Copied!

৩রা আগস্ট শনিবার, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, ঝুমী নদীর উপর বাঁশের সেতু ভেঙে যাওয়ায়, বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল।

#New_Classic_Event_Management

কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকের ঝুমী নদীতে জল বেড়েছে, ভেসে আসছে কচুরিপানা এবং সেই কচুরিপানার চাপে সাতটি বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে, চারটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার সকালে ঘটনাস্থলে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস , তিনি এলাকা পরিদর্শন করেন।


সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই, এখনো পর্যন্ত বিপদ সীমার নিচে জল বইছে, নদীর উপর বাঁশের সাঁকো গুলি ভেঙে যাওয়ায় নৌকোয় পারাপারের চেষ্টা চলছে।

আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি, যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য। এবং প্রতিটি নৌকা যেন ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

মনসুকা এল এন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ , তবে পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা নেওয়া হবে, যোগাযোগের জন্য দেয়া হয়েছে খেয়া। খেয়াতেই পারাপার করছেন মানুষজনদের।

জানা গিয়েছে আরও দুটি খেয়া দেয়া হবে এইখানে, উল্লেখ্য 2021 সালে ঝুমী নদীর উপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি। যার ফলে সাধারণ মানুষকে আবারও সমস্যার সম্মুখীন হতে হবে এই বর্ষায়, ঘাটালের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জল বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসন , যদিও সেই ভাবে এই বছর ঘাটালে বন্যা পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানালেন। প্রশাসনের তরফ থেকে নজরদারী চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি