ঢাকাSunday , 7 July 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধামইরহাটে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

Link Copied!

নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ দুপুরে  উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে এ ঘটনা ঘটে। নিতহ দুই শিশুর নাম ৩ বছর বয়সী লক্ষণ ও রাম। নিহতরা ওঈ গ্রামের সুজিত ওরাওঁ এর যমজ সন্তান।

#New_Classic_Event_Management


বিষয়টি নিশ্চিত করে খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হিল মাহমুদ চৌধুরী বলেন, সকালের খাবার খেয়ে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।


ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী জানান,  দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি