দলীয় শৃঙ্খলা পরিপস্থী কর্ম কান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিক্তিতে ও সরাসরি আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করায়। টাঙ্গাইল জেলা ওলামা দলের আহবায়ক ও মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাওঃআব্দুল আল্ মামুন সিদ্দিকী কে গত ০৫ই জানুয়ারী ২০২৪ইংতারিখে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর এর মাধ্যমে বিএনপি সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
আবার ০২জুলাই ২০২৪ইং তারিখ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়বাদী দল( বিএনপি)র প্যাডে বাংলাদেশ ওলামা দলের ১৩৭সদস্য বিশিষ্ট আহবায়ক কর্মিটি অনুমোদন করেন বিএনপির যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা কে আহবায়ক এবং এড,মাওঃকাজী মোহাম্মদ আবুল হোসেনকে সদস্য সচিব করা হয়।সেই কর্মিটিতে ৪১নাম্বার সদস্য করা বহিষ্কৃত নেতা মাওঃআব্দুল আল্ মামুন সিদ্দিকী কে।এই নিয়ে তাহার নিজ জেলায় টাঙ্গাইলে উঠেছে সমালোচনার ঝড় কেও কেও ফেসবুকে দিচ্ছেন এই কমিটি নিয়ে ধিক্কার।
মাওঃআব্দুল আল্ মামুন সিদ্দিকী নিয়ে অনেক অভিযোগ উঠেছেন কেউ কেউ বলছেন উনি সরাসরি সরকারী দলের এজেন্ট,কেউ বলছেন গত সংসদ নির্বাচনে উনি সরাসরি নৌকার পক্ষে কাজ করেছেন,নৌকার প্রার্থীকে জিতানোর জন্য দশ ডেক খিচুড়ির রান্না করেন নৌকা সমর্থকদের খাওয়ানোর জন্য এ সময় মির্জাপুর উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট ভুমি মাকসুদুর রহমান তাকে জরিমানা ও সকল খাবার মাদ্রাসায় বিতরণ করেন। এরকম একজন নেতা দিয়ে ওলামা দলের কেন্দ্রীয় কর্মিটির সদস্য করা বিএনপির জন্য লজ্জা দায়ক বলে মনে করেন বিএনপি তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন টাঙ্গাইল জেলায় থেকে আমরা কোন সুপারিশ পাঠাইনি,এটা কেন্দ্রীর ব্যাপার এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি না আমি।
টাংগাইল জেলা বিএনপি তৃণমূল পর্যায়ে সকল নেতৃবৃন্দ দাবি করেন আমরা চাই অতি বিলম্বে মাওঃআব্দুল আল্ মামুন সিদ্দিকী আবারো বহিষ্কার করা হোক। তা না হলে দলের মধ্যে কোন গঠনতন্ত্র থাকবে না। সবাই তার খেয়ালখুশি মত কাজ করবে।
যুবদলের এক নেতা বলেন মামুন সিদ্দিকী আওয়ামীলীগের এজেন্ট এ সরাসরি নৌকার পক্ষে কাজ করেছেন। আমরা চাই তাকে কেন্দ্রীয় ওলামা দলের সদস্য থেকে অব্যাহতি দেয়া হোক। আমরা আরো শুনিতে পাইলাম মোটা অংকের টাকার বিনিময়ে তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি।