ঢাকাTuesday , 2 July 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চুরি করতে এসে ধরা পড়ে, তিন চোরের কপালে জুটলো বেদম মার

Link Copied!

আজ ২রা জুলাই মঙ্গলবার, পূর্ব মেদিনীপুর জেলার, তমলুকে, চুরি করতে এসে ধরা পরল তিন চোর, তিনজনকে একসাথে বেঁধে জুটলো বেদম প্রহার, তিন চোরকে উদ্ধার করে নিয়ে গেল থানায়।

#New_Classic_Event_Management

তমলুকের নিশ্চিন্তবসান গ্রামের দিপালী বেরার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়লো দুই মহিলা সহ এক বাচ্চা, দিপালী বেরার অভিযোগ দুপুরবেলা তিনি বাড়িতে একা ছিলেন, সেই সময় তিনজন তার বাড়িতে আসে ভিক্ষার নাম করে। তিনি সেই সময় ঘুমাচ্ছিলে, তিনি দেখেন দুইজন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে ,তিনি যখন সেই দুজনের সাথে কথা বলছিলেন, তখন দেখেন আরেকজন বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে। তিনি চিৎকার চেঁচামেচি করলে পাড়ার লোকজন জমায়েত হয়ে যায়, তিনজনকেই ধরে ফেলে প্রতিবেশীরা।

এরপর তিনজনকেই একসাথে পিছমোড়া করে বেঁধে চলে গণধোলাই, মারার ফলে তারা স্বীকার করে গয়নার ব্যাগ কোথায় রেখেছে? গয়নার ব্যাগ পাওয়ার পরে পুলিশকে ফোন করলে, পুলিশ ঘটনাস্থলে চলে আসে।


পুলিশ আসার আগে প্রচন্ডভাবে তিনজনকে মারধর করতে থাকে, ঘটনাস্থলে পুলিশ অফিসাররা এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।, অফিসার কে বলে তাদের উপর ব্যবস্থা নিতে। এরকম দুপুরে কোথা থেকে তারা আসলো, এলাকাবাসীরা জানার চেষ্টা করলেও মুখ খোলেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি