ঢাকাSunday , 9 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে একরাতে ৩ দোকানে চুরি

Link Copied!

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজারে এক রাতে ৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ওইসব দোকান থেকে নগদ প্রায় ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী দোকানীরা। শুক্রবার (৭জুন) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে বলে জানান তারা।

#New_Classic_Event_Management

চোরের দল একটি কসমেটিকস দোকান ,একটি ফার্মেসি ও একটি মোবাইল ফোনের দোকানের শাটার ভেঙ্গে ভেতরে ঢোকে বলে জানা যায়।
ভাই ভাই ভ্যারাইটিস ষ্টোরের মালিক মিজানুর রহমান জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকালে এসে দেখেন শাটার ভাঙ্গা, ক্যাশ বাক্সে থাকা ২হাজার টাকা নেই।

বন্ধু মেডিসিন কর্নারের মালিক শাহাদাৎ হোসেন বলেন, তার দোকানে শাটার ভেঙ্গে প্রবেশ করে চোর। ক্যাশ বাক্স থেকে নিয়ে গেছেন ৩৫ হাজার টাকা।
আছিয়া টেলিকমের মালিক আমজাদ হোসেন বলেন, তার দোকান থেকে ৩ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড নিয়ে গেছে চোর।


সুতারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে মিজান সুপার মার্কেট পরিদর্শন করেছি। আমরা এ চোর চক্র চিহ্নিত করতে পুলিশকে সহয়তা করবো।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি