ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে আলী আকবর হিনু নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় , মৃত আলী আকবর হিনু শুক্রবার রাতে ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তার স্বজনরা ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শনিবার ভোরে আলী আকবর হিনু মারা যায়।
ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ আমাদের কাছে কেউ জানায়নি।
নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক অজিত কুমার বলেন, মৃতের স্বজনরা আমাদেরকে এই বিষয়ে জানায়নি।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।