ঢাকাWednesday , 5 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ঈদ উপলক্ষে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান

DN BANGLA
May 5, 2021 3:24 pm
Link Copied!

ঢাকা জেলা দোহার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের হতদরিদ্র ১৪৭৭টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে সরকারের ভিজিএফের ১০কেজি চালের পরিবর্তে প্রত্যেক পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

#New_Classic_Event_Management

এসময় ইউনিয়ন পরিষদের রাজস্ব তহবিল থেকে জনসচেতনতা ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ১০ হাজার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাদের মন্ডল, মো. মারুফ জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জামিল, সাধারণ সম্পাদক আশিক প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি