ঢাকাThursday , 6 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্ব পরিবেশ দিবসে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের ব্যতিক্রমী আয়োজন

Link Copied!

সবুজের আহ্বানে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে শিক্ষার্থীরা। দিবসটির গুরুত্ব শিক্ষার্থীদের বুঝাতে ‘সবুজে সাজাই পৃথিবী’ প্রতিপাদ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা জেলার দোহার উপজেলার ‘লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল’।

#New_Classic_Event_Management

সকালে স্কুল ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষকরা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। এ কর্মসূচির সময় সকল শিক্ষার্থীদের সবুজ মাঠে সমবেত করে শিক্ষকরা বলেন, গাছ কাটার জেরে ক্রমেই বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণায়ন।

সবুজ ধ্বংস করে গড়ে তোলা হচ্ছে বড়বড় ইমারত। আর তাতেই বাড়ছে তাপমাত্রার পারদ। যে কারণে পৃথিবীকে বাসযোগ্য করতে বেশি বেশি সবুজ দিয়ে সাজাতে হবে। গাছের সংখ্যা বৃদ্ধিই এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ।


বৃক্ষরোপণ শেষে ‘সবুজে সাজাই পৃথিবী’ প্রতিপাদ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে চারটি গ্রুপে বিজয়ী সেরা ১২ জনকে পুরুস্কৃত করা হয় পেট্রা’র সৌজন্যে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি