অবশেষে বিজয়ের মালা সীমান্তর গলায়। ৫ ই জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।এ আসনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চার বারের সংসদ সদস্য প্রয়াত এমপি একাব্বর হোসেনের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস)প্রতিক ৫৫৬৪৪ ভোট নিয়ে বিজয় হয়েছেন,তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির কাপ পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১৮৮৪ ভোট।
তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ ইট ভাটা মালিক সমিতির সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সদস্য ফিরোজ হায়দার খান মোটর সাইকেল প্রতীক নিয়ে ২১৬৬৪ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম তালা প্রতীক ৫৬৬৭৭ভোট পেয়ে বিজয় হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের নেতা মো:শওকত মিয়া ৫০০০৯ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মিটি সদস্য,মাহবুবা শাহরীন ৫৫৪৮৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক মাহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ৩৯৮৯১ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে আছেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) প্রতীক নিয়ে ১২৩৮৫ভোট পেয়েছেন।
এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৬২৮৫১,মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৪৪,ফলাফল প্রকাশ ১৪৪ কেন্দ্রের। মোট ভোট পড়েছেন ১১৩৬৯৯টি বাতিলকৃত ভোট ৪৫০৭টি। মোট ভোটের হার শতকরা ৩১,৩৩℅ পারসেন্ট
মির্জাপুর উপজেলা সহকারী রিটারিং অফিসার শেখ নূরুল আলম এই ফলাফল ঘোষণা করেন। সকাল ৮থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনবাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজয়ী পর ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমি আমার বাবার মত মির্জাপুর বাসীকে ভালোবেসে আমার জীবন উৎসর্গ করতে চাই। আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাই। আমি যেন মির্জাপুরে মানুষের আশা পুরন করিতে পারি।