ঢাকাSaturday , 1 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Link Copied!

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় জাতীয় ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪’ এর উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দিনব্যাপি-এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রং-এর ক্যাপসুল খাওয়ানো হয়। এ বছর দোহার উপজেলায় টি ক্যাম্পে ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ৪ হাজার ২ শত ৯০ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ২৫ হাজার ৯ শত ১১ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হয়।

#New_Classic_Event_Management

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসীমউদ্দিনের সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা, কর্মচারী ও ভিটামিন’এ’ প্লাস ক্যাম্পেইনের আওতাধীন শিশু ও অভিভাবক বৃন্দ।

এ বছর সারা দেশের প্রায় ১ লাখ ২০ হাজার ক্যাম্পে এ ক্যাপসুল খাওয়ানো হয়। দেশে ৬ থেকে ৪৯ মাস বয়সি প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে দিন ব্যাপি এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশু প্রায় ২৭ লাক্ষ ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি