ঢাকাFriday , 31 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দক্ষিণ কেরাণীগঞ্জে ৮ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজ চক্রের মূল হোতা মোঃ ইকবাল সহ ৮ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

#New_Classic_Event_Management

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ ইকবাল (৪২),সন্তোষ সরকার (৪৮),মোঃ সাগর (৪২),মোঃ শশী আহমেদ (৩৫),মোঃ ওকালত হোসেন (৪৫),মোঃ ইকবাল হোসেন (৩৬), মোঃ আতাউর রহমান (৩০) ও মোঃফারদিন হোসেন (২৩)।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক( মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম, জে সোহেল আজ শুক্রবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে চুন কোটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়।


এ সময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ ইকবালসহ ওই ৮জন পরিবহন চাঁদাবাজ কে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা ৭,৯২৫ টাকা, ২ টি প্লাস্টিকের পাইপ ও ৬ টি লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ, কোতয়ালী, ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি