ঢাকাFriday , 24 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধর

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল মাজেদ খন্দকার মানিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত মাজেদ খন্দকার উপজেলার কলাকোপা ইউনিয়নের খন্দকার নোয়াদ্দা গ্রামের মরহুম খন্দকার আব্দুল হামিদের ছেলে। তিনি কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সহসভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালসংলগ্ন এলাকায় রাস্তার পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আব্দুল মাজেদ খন্দকার মানিক(৭৫)কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় ও স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।


(২৪ মে) শুক্রবার নোয়াদ্দা নিজ গ্রামে মরহুমের জানাজা সম্পন্ন হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ জালাল বলেন, এঘটনায় কেউ অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি