ঢাকাThursday , 22 February 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে নতুন ইউএনও আবু রিয়াদের যোগদান

ডেস্ক রিপোর্ট
February 22, 2024 8:33 pm
Link Copied!

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বৃহস্পতিবার যোগদান করেছেন মো. আবু রিয়াদ। তিনি বুয়েট থেকে নগর প্রকৌশল বিদ্যায় স্নাতকোত্তর করে ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন ।

#New_Classic_Event_Management

কেরানীগঞ্জে যোগদানের আগে তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এদিকে সদ্য বিদায়ী কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম আজকে সদ্য যোগদানকারী ইউ এন ও মোঃ আবু রিয়াদের নিকট তার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এদিকে মোহাম্মদ ফয়সল বিন করিমকে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর মো. আবু রিয়াদ বলেন, ঢাকার উপকন্ঠে কেরানীগঞ্জ একটি ঐতিহ্যেবাহী এলাকা। মুক্তিযুদ্ধের সূতিকাগার। আমি এই উপজেলার বারোটি ইউনিয়নের সব পেশার মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি