জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় ২৫ আসামির মধ্যে ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ এর মধ্যে প্রধান আসামি বাবু চেয়ারম্যানসহ কিলিং মিশনে থাকা ৪ জনকে ধরেছে র্যাব, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব জানায়, সংবাদ প্রকাশের ক্ষোভ থেকেই হত্যা করা হয়েছে সাংবাদিক নাদিম কে।
১৪ ই জুন রাত ১০ টা ১৭ মিনিটে পাশাপাশি দুই মোটরসাইকেলে সহকর্মীর সাথে বাসায় ফিরছিলেন জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এ সময় তাকে পেছন থেকে ধরে টান দিয়ে ফেলে দেয় রেজাউল নামের একজন, এরপরই তাকে ঘিরে ধরে ১০ থেকে ১২ জন, তদন্তকারীদের তথ্য মতে এসময় পাশের একটি গলিতে দাঁড়িয়ে কিলিং মিশনের নেতৃত্ব দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
অনেক আলোচনা সমালোচনার পর ধরা পড়ল বাবু চেয়ারম্যান পঞ্চগড়ের দেবীগঞ্জে এক আত্মীয়ের বাসায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র্যাব তার সাথে হামলার সময় অংশ নেয়া মনির জাকির ও রেজাউলকে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়, ব্রিফিংয়ে সাংবাদিক নাদিমকে হত্যার কারণ জানান কর্মকর্তারা।
নাদিম হত্যার দুদিন পর জামালপুর বকশীগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী এতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অন্তত ২৫ জনকে আসামি করা হয়েছে। সেখানে প্রধান আসামি বাবু চেয়ারম্যান।
নাদিম হত্যার পর থেকে অভিযান অব্যাহত আছে ব্যার ও পুলিশের এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠান আদালত।
আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর আলম বাবুকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে সন্ত্রাসী হামলার পরের দিন হাসপাতালে মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।