ঢাকাSaturday , 27 May 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের জানাজায় অনিক

Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী।

#New_Classic_Event_Management

শনিবার (২৭ মে) পরীক্ষা শেষে মামার বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পায় ওই শিক্ষার্থী।

পরীক্ষার্থী হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লাবাড়ির কামাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম অনিক। তিনি জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।


পরিবারের সদস্যরা জানান, অনিকের মা আমেনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অনিকের নানাবাড়িতে থেকে চিকিৎসা চলছিল তার। শনিবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে মামাকে ফোন করে অনিক বলেন, ‘আজ পদার্থবিজ্ঞান পরীক্ষা, আমি পরীক্ষা দিতে গেলাম। মাকে বলবেন আমার জন্য দোয়া করতে’। এর আগেই মারা যান আমেনা বেগম। অনিকের পরীক্ষা বন্ধ হয়ে যাবে বলে বিষয়টি চেপে রাখেন মামাবাড়ির লোকজন। পরে পরীক্ষা কেন্দ্রের বাইরে অনিকের জন্য অপেক্ষা করেন স্বজনরা। পরীক্ষা শেষে বের হলে তার মায়ের অসুস্থতার সংবাদ দিয়ে দ্রুত মামাবাড়ি সদর উপজেলার রঘুনাথপুরে নিয়ে যাওয়া হয় তাকে। পরে মামার বাড়িতে মায়ের প্রথম জানাজায় অংশ নেয় অনিক।

অনিকের চাচাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে অনিকের পরীক্ষা কেন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি