ঢাকাSaturday , 15 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা

Link Copied!

ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায় মা ইলিশ সংরক্ষণ ও রক্ষায় প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৫ অক্টোবর( শনিবার) ভোর ৫ টার দিকে মা ইলিশ রক্ষায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

#New_Classic_Event_Management

অভিযানকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, মহন মিনা ও সহর মিনা এর বাড়ি সংলগ্ন এলাকার তিনদিক থেকে দোহার থানা পুলিশ ও নৌ পুলিশ এর সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকার বিভিন্ন জায়গার ঝোপ-ঝাড়ে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রাখা প্রায় ২০ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার সহ গত কাল কে ১০ জেলে কে আটক করি। আটককৃত ১০ জেলে কে ২৮ অক্টোবর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
পরে উদ্ধারকৃত কারেন্ট জাল তাৎক্ষণিক ভাবে পুড়িয়ে ধ্বংস করি এবং উদ্ধারকৃত মাছ সুতারপাড়া জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানায় হস্তান্তর করি।

দোহারে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা

তবে অভিযানের সময় মহন মিনা ও সহর মিনা ইলিশ মাছ ধরার সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।


এ সময় অভিযান সহযোগিতা করেন দোহার থানার এসআই সুলতান, নৌ পুলিশ ফাড়ির এসআই জহুরুলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি