ঢাকাTuesday , 13 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইভিএম কেনা নিয়ে ইসির সভা সিদ্ধান্ত ছাড়াই মুলতবি

ডেস্ক রিপোর্ট
September 13, 2022 9:05 pm
Link Copied!

নতুন ইভিএম কেনার আগে দাম যাচাইসহ আনুসঙ্গিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই আজ স্থগিত হয়ে যায় ইভিএম নিয়ে কমিশনের সভা। আগামী সোমবার ইভিএমের নতুন প্রকল্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

#New_Classic_Event_Management

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর আগেই সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির বিরোধিতার মধ্যেই কমিশন এ সিদ্ধান্ত নেয়।

বর্তমানে দেড়লাখ ইভিএম আছে কমিশনের কাছে। যা দিয়ে সর্বোচ্চ ৭০ আসনে ভোট করা সম্ভব। তাই দেড়শ আসনে ইভিএমে ভোট করতে দুই লাখ ইভিএম কিনতে হবে কমিশনকে।


কিভাবে কোথা থেকে কোন প্রক্রিয়ায় ইভিএম কেনা হবে, এই প্রকল্পের ব্যয় কেমন হবে তা নিয়ে পরিকল্পনা প্রস্তুত করছে কমিশন সচিবালয়। ইভিএমের নতুন প্রকল্পটি মঙ্গলবার কমিশন সভায় তোলা হয়। তবে সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে।

ইভিএমের যন্ত্রাংশ কোন দেশ থেকে আনা হবে সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি নির্বাচন কমিশন সচিব হূমায়ুন কবীর খোন্দকার।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বুধবার। এদিন বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে রোডম্যাপ ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি