ঢাকাSaturday , 10 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে হতদরিদ্র পরিবারের মাঝে রিক্সা বিতরণ

Link Copied!

ঢাকার দোহারে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে রিক্সা বিতরণ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ( শুক্রবার) বিকেলে উপজেলার কাঠালীঘাটা এলাকায় মাসুম মিয়ার নিজ বাড়িতে কোভিড ১৯ মোকাবেলায় হত দরিদ্র ২০ টি পরিবারের মাঝে ২০ টি অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।

#New_Classic_Event_Management

উল্লেখ্য বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্ট দোহার নবাবগঞ্জে এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি সেবামূলক কার্যক্রমের জন্য বেশ সুপরিচিত।গরীব-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, করোনাকালীন সময়ে বিভিন্ন প্রকার অনুদান,বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, রমজানে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরন,ঈদে অসহায়দের কাপড় দেয়া,শীতে শীতবস্ত্র প্রদান অর্থাৎ মানবতার সেবায় সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এই প্রতিষ্ঠানটি পরিচালিত করছেন দোহারের দুই কৃতি সন্তান জার্মান প্রবাসী বীর মুক্তিযোদ্ধা কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া এবং ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়া।
উক্ত রিকসা বিতরণ অনুষ্ঠানে ভাচু্যার মাধ্যমে উদ্ভোধকের বক্তব্য রাখেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া।

ভ্যাচুয়ার মাধ্যমে রোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।


কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুর রশীদ এর সন্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক
সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহম্মেদ, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ ইসরাত জাহান বনানী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত বেপারী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পাপেল মাহমুদ নিজাম, রায়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। বিশিষ্ট সমাজসেবক, কাঠালিঘাটা মোঃ ইসমাইল মাদবর, মোঃ শহিদুল ইসলাম,দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, জয়পাড়া কলেজ ছাএলীগের সভাপতি পান্নু চৌকদার, দোহার পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জয়পাড়া কলেজ ছাএলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সহ মাসুম মিয়া উচ্চ বিদয়ালয়ের শিক্ষক মন্ডলী ও আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি