ঢাকাMonday , 8 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মামলায় ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

অনলাইন ডেস্ক
August 8, 2022 11:50 pm
Link Copied!

রাজশাহীতে ট্রাফিক সার্জেন্টের ওপর ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন এক চালক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নগরীর কোর্ট অকট্রয় মোড় এলাকায়।

#New_Classic_Event_Management

সার্জেন্ট কাইয়ুম হোসেনের ওপর রাগ করে মোটরসাকেলচালক কাঁঠালবাড়িয়া এলাকার আশিক আলী এ ঘটনা ঘটান।

স্থানীয় সূত্র ও পুলিশের দেওয়া তথ্য মতে, রাজশাহীর কোর্টসংলগ্ন অকট্রয় মোড়ে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম।


সোমবার দুপুর আনুমানিক ১টার পর মোটরসাইকেল চালিয়ে ওই মোড় দিয়ে যাচ্ছিলেন আশিক আলী। এ সময় তার মোটরসাইকেল আটকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন সার্জেন্ট কাইয়ুম। তবে তার কাছে কাগজপত্র না থাকায়, সার্জেন্টের কাছে কিছু সময় চান তিনি। আশিক সার্জেন্টকে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ বাড়ি থেকে এনে দেখাবেন বলে জানান। তবে সার্জেন্ট তার সেই অনুরোধ না শুনে মোটরসাইকেলটি জব্দ করেন।
এরপর সার্জেন্ট কাইয়ুম রাস্তায় অন্য মোটরসাইকেলের কাগজপত্র চেক করতে গেলে আশিক আলী তার মোটরসাইকেলের কাছে গিয়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার পরে আশিক আলীকে আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি অনির্বাণ চাকমা জানান, আশিক আলীর নামে রাজশাহীর একটি আদালতে ২০ লাখ টাকার একটি মামলা চলমান। সোমবার দুপুরে সে মামলায় হাজিরা দিয়ে তিনি ফিরছিলেন। এ সময় সার্জেন্ট নিয়ম অনুসারে তার গাড়ির কাগজ দেখতে চান। ‌ তবে আশিক আলী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় আশিক আলী ফাঁক বুঝে তার ওই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।

এদিকে একটি সূত্রের দেওয়া তথ্য মতে, আশিক আলীর এই মোটরসাইকেল এর আগেও নগর পুলিশের ট্রাফিক বিভাগ জব্দ করে। যা ছাড়াতে তাকে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার টাকা গুনতে হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি আজ গাড়িটি পুড়িয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি