ঢাকাSunday , 7 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রাইভেটকার ভেঙে বের করে বিএনপি নেতাকে পেটালো ছাত্রলীগ-যুবলীগ

অনলাইন ডেস্ক
August 7, 2022 11:57 pm
Link Copied!

ভোলায় ‘পুলিশের গুলিতে নিহত’ স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতার রুহের মাগফিরাত কামনায় মিলাদে অংশ নিয়ে ফেরার পথে বিএনপি নেতার ওপর ছাত্রলীগ-যুবলীগের নেতারা হামলা চালিয়েছে। রবিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম জামাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-১ আসনে নির্বাচন করেন।

#New_Classic_Event_Management

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানিয়েছেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুতে ঝালকাঠি জেলা বিএনপি শহরের গোরস্থান মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রফিকুল ইসলাম জামাল। মিলাদ শেষে প্রাইভেটকারে বরিশাল যাওয়ার পথে শিল্পকলা একাডেমির সামনের সড়কে বেরিকেট দিয়ে জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা প্রাইভেটকার ভাঙচুর করে। তাকে টেনে বের করে মারধর করা হয়।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেহেরিন আফরোজ বলেন, তার নাকে জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, আমাদের কোনো নেতাকর্মী কারও ওপর হামলা করেনি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটেছে। ঝালকাঠি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, পুলিশ হামলার কোনো খবর পায়নি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি