ঢাকাSunday , 29 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দুঃসংবাদ, ফিচার ফোন তৈরি করবে না স্যামসাং

Link Copied!

আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোনের ব্যবহার দিনকে দিন বাড়ছে। কমছে ফিচার ফোনের বিক্রি। তাই তো দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ফিচার ফোন তৈরি করা বন্ধ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের অন্যতম বড় ফোনের বাজার ভারত থেকে ধীরে ধীরে ফিচার ফোনের ব্যবসা গুটিয়ে নেবে। জোর দেওয়া হবে ১৫ হাজার টাকার উপরের স্মার্টফোনে।

#New_Classic_Event_Management

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর নাগাদ ফিচার ফোন তৈরি পুরোপুরি বন্ধ করে দেবে স্যামসাং। এ নিয়ে ভারতে স্যামসাংয়ের কমদামি ফোন নির্মাতা প্রতিষ্ঠান ডিক্সনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফিচার ফোনে লাভের পরিমাণ খুবই কম। এজন্য ১৫ হাজার টাকারা বেশি দামের স্মার্টফোন উৎপাদনে জোর দিচ্ছে স্যামসাং।


তাছাড়া বিগত কয়েক মাসে পরিসংখ্যান বলছে, ভারতের ফিচার ফোনের বিক্রি একেবারেই কমে গেছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে দেশটিতে ফিচার ফোন বিক্রি আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৩৯ শতাংশ কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি