ঢাকাSunday , 18 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আবার বাড়তে যাচ্ছে পুনরায় ১ সপ্তাহের কঠোর লকডাউন

DN BANGLA
April 18, 2021 8:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সরকারি নির্দেশে সারা দেশে ৭দিনের সর্বাত্বক কঠোর ‘লকডাউন’ চলছে। এতে করে সাধারণ জনগণ অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহির হতে পারছে না। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, ফার্মেসী ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর প্রভাব পরেছে দেশের সর্ববৃহৎ যৌনপল্লি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লিতে। সরকারের কঠোর লকডাউনের কারনে দৌলতদিয়ার যৌনপল্লিতে খদ্দের আসা যাওয়া বন্ধ রয়েছে। এরফলে মারাত্মক অর্থকষ্টে পরেছে যৌনকর্মীরা। জরুরি প্রয়োজন ছাড়া এখান থেকে কেউ বাহির হতে পারবেনা আবার বাহির হতেও কেউ ভিতরে প্রবেশ করতে পারবেনা এমনটাই নির্দেশনা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেখানে প্রতিদিন হাজার হাজার খরিদ্দারের আসা যাওয়া ছিল, সেখানে খদ্দেরদের দেখা নেই। পুরুষ শুন্য এই যৌনপল্লি এখন অসহায়। ফলে আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে যৌনকর্মীদের দিনকাল। এই পরিস্থিতিতে তাদের ত্রান ও আর্থিক সাহয্য প্রয়োজন বলে জানান এখানকার যৌনকর্মীরা। সরকারি হিসাব মতে দৌলতদিয়া যৌনপল্লীতে ১ হাজার ৬০০ যৌনকর্মীর বসবাস। তবে বিভিন্ন এনজিও এ সংখ্যাকে ৫ হাজারের বেশি দাবি করে আসছে। যৌনকর্মীর অনেকেই জানান, আমরা পেটের দায়ে এখানে রয়েছি। প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে খদ্দের আসা-যাওয়া করত, তাদের টাকায় আমাদের সংসার চলত। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর জানান সরকার থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয় আমরা সেটা বাস্তবায়ন করি এবং যৌনপল্লির ভিতরে তার ব্যাতিক্রম হবে না। যৌনপল্লির বাসিন্দারা জরুরি প্রয়োজনে প্রধান ফটক দিয়ে বাইরে যেতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন মিটিয়ে তাকে আবার ভিতরে ফিরে আসতে হবে। সরজমিনে পল্লির ভিতরে গিয়ে দেখাযায়, সেখানে কোন ভীড় নেই। গান বাজনার কোন শব্দ নেই। গলিতে গলিতে কোন যৌন কর্মীকে দাড়িয়ে থাকতে দেখা যায়নাই। যৌনপল্লির ভিতরটা লোকজন শুন্য হা হা করছে। যৌনকর্মীদের নিয়ে কাজ করে পায়াকট বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা এস কে রাজীব বলেন,গতবছর লকডাউনে যৌনকর্মীো বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে ত্রান সামগ্রী ও আর্থিকএবার তেমন কোন সাহায্য সহযোগীতা পাচ্ছেনা। সঞ্চয় যা ছিল তা অনেক যৌনকর্মী ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। সামনের দিনগুলোতে তারা কিভাবে পার করবে বুঝতে পারছি না। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের জন্য সরকারি ভাবে কোন ত্রান সামগ্রী সহায়তা আসে নাই। বরাদ্দ আসলে অসহায়দের তালিকা করে ত্রাণ সামগ্রী দেয়া হবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি