ঢাকাTuesday , 3 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে নতুন করে ৯৪ জনের দেহে কভিড ১৯ শনাক্ত মোট শনাক্ত ১৯৪৪

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৫৯.১১%। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৯ শত ৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৭ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ১ শত ৮৪ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

#New_Classic_Event_Management

সোমবার (২ আগস্ট) রাতে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ২৮ জুলাই ঢাকায় পাঠানো ১৫৯ জনের নমুনা থেকে নতুন করে আরও ৯৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৯৪ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৯ শত ৪৪ জন। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৫৯.১১%। মোট সুস্থ হয়েছে ১ হাজার ১ শত ৮৪ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি