ঢাকাWednesday , 14 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাংলা‌দে‌শের সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যুর রেকর্ড

DN BANGLA
April 14, 2021 5:23 pm
Link Copied!

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে সরকারের এ উদ্যোগের প্রথম দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ২৫৫টি ল্যাবে ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। মোট রোগী শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন। এ নিয়ে সুস্থ হলেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন। সুস্থতার হার ৮৪ দশমিক ০৯ শতাংশ। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ৯৬ জনের মধ্যে ৫৯ পুরুষ ও ৩৭ জন নারী। বয়স বিবেচনায় তাদের মধ্যে বিশোর্ধ্ব ২, ত্রিশোর্ধ্ব ২, চল্লিশোর্ধ্ব ১২, পঞ্চাশোর্ধ্ব ২৫ ও ষাটোর্ধ্ব ৫৫ জন। বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ৬৮, চট্টগ্রামে ১২, খুলনায় ৫, বরিশালে ৫ ও ময়মনসিংহে তিন ও সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি