ঢাকাSaturday , 31 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফারুকী করোনায় আক্রান্ত

Link Copied!

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। শোবিজ অঙ্গনের কেউ না কেউ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন। এরইমধ্যে করোনায় অনেকেই না ফেরার দেশে চলে গেছেন। এবার এই করোনায় আক্রান্ত হয়েছেন দেশের খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ৩১ জুলাই শনিবার ফারুকী নিজে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেন।

#New_Classic_Event_Management

ফারুকী বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’ তবে করোনায় আক্রান্ত হওয়ার পর ফারুকী এখন কোথায়, কীভাবে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি।

গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। যা কিছুদিনের মধ্যে সিনেমা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন, তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি