ঢাকাMonday , 26 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালমনিরহাটে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার

Link Copied!

গত কয়েকদিন করোনা আক্রন্তের হার কমলেও আবারো লামনিরহাটে বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার।

#New_Classic_Event_Management

গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে লালমনিরহাট জেলায় মোট মৃত্যু ৫১ জনে দাঁড়িয়েছে।

নতুন করে লালমনিরহাট জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭ জনে।


রোববার (২৫ জুলাই) রাতে লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যুসহ মোট ৫১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সরকারের তৃতীয় ধাপের লকডাউনে প্রশাসনের কঠোর অবস্থান ও ব্যাপক প্রচার-প্রচারণা

সত্ত্বেও অবাধে চলাফেরার কারণে লালমনিরহাটে আবারো বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। এজন্য জেলা স্বাস্থ্য বিভাগ জনগণের সচেতনতার অভাবকে দায়ী করেছেন।

এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ২ হাজার ৯৭ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন, কোয়ারাইন্টাইনে আছেন ১০ হাজার ৬৬৭জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি