ঢাকাMonday , 16 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যুক্তরাজ্যে নাহিদ ইসলামকে ঘিরে উত্তেজনা

Link Copied!

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থকের বিরুদ্ধে। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের বাধার মুখে তাঁদের সেই চেষ্টা সফল হয়নি বলে দাবি করেছেন দলটির নেতারা। পরে অনুষ্ঠান শেষে নিরাপদে গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন নাহিদ ইসলাম।

#New_Classic_Event_Management

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজের ওল্ড ডিভিনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের মুখোমুখি হন নাহিদ। এ সময় এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা তাঁকে নিরাপদে গাড়িতে তুলে দেন।


ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।

ভিডিওতে দেখা যায়, নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দেওয়ার সময় আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাদানুবাদ হচ্ছে। একপর্যায়ে তাঁকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। অন্য একটি ভিডিওতে এনসিপির সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায়।

ঘটনার বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগের লোকজন প্রায়ই এনসিপির নেতাদের হেনস্তার চেষ্টা করেন। শনিবার রাতেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল। তবে তাঁরা সফল হননি। নাহিদ ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠান শেষ করে নিরাপদে চলে গেছেন। বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, নাহিদ ইসলামের অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে এনসিপির অনেক নেতাকর্মী উপস্থিত থাকায় তাঁরা কোনো সুবিধা করতে পারেননি।

এ ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের সংশ্লিষ্ট কর্মী-সমর্থকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি