ঢাকাMonday , 16 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

একদিনের ব্যবধানে ফের প্রাণনাশের হুমকি মাহমুদা মিতুকে

ডেস্ক রিপোর্ট
November 16, 2026 3:36 pm
Link Copied!

রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে আবারও হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

#New_Classic_Event_Management

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে উপস্থিত থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে তেজগাঁও থানায় গিয়েছিলেন সংসদ সদস্য মাহমুদা মিতু। সেখানে অবস্থান করার সময়ই তাঁর মোবাইল ফোনে একটি কল আসে। ওই কলের মাধ্যমে তাঁকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়।

এর আগে গত রোববার জাতীয় সংসদে অবস্থানকালে মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়েছিলেন মাহমুদা মিতু। এ ঘটনায় হুমকির একটি অডিও রেকর্ড প্রকাশ করে এনসিপি।

প্রকাশিত অডিওতে তরুণ কণ্ঠের এক ব্যক্তিকে মাহমুদা আলমকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’

এরপর ওই ব্যক্তি আরও বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’

কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি পরদিন সোমবার একই সময়ে আবার ফোন করার কথা জানান। এরপর কলটি কেটে দেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গত কয়েক দিন ধরে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন মাহমুদা মিতু।

এদিকে, এনসিপি থেকে গত ৫ নভেম্বর পদত্যাগ করা সামান্তা শারমিনকেও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরপর হত্যার হুমকির ঘটনায় সংসদ সদস্য মাহমুদা মিতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। থানায় অভিযোগ জানাতে গিয়েও নতুন করে হুমকি পাওয়ার ঘটনায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি