ঢাকাWednesday , 11 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার নয়

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় রাতের অভিযান চালিয়ে পৃথক মামলা ও আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

#New_Classic_Event_Management

১০ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দোহার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল বেপারী (৪৭)। তিনি মধ্য লটাখোলা এলাকার আব্দুল ওহাব বেপারী ও দেলোয়ারা বেগমের ছেলে। তাঁকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট তালিকায় উল্লেখ রয়েছে।


গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন— মোবারক (৩৮), পিতা আনসের আলী মাদবর, মাতা জাহানারা বেগম, সাং মধ্য লটাখোলা; মতিউর রহমান (৬৪), পিতা মৃত মহিউদ্দিন আহম্মেদ, মাতা রাবেয়া বেগম, সাং লটাখোলা; বাবু (৩০), পিতা আমিন উদ্দিন, মাতা শুকুরি বেগম, সাং খালপাড় বউ বাজার; লোকমান হোসেন (৪৫), পিতা মৃত চান মিয়া ফকির, মাতা মনোয়ারা বেগম, সাং দক্ষিণ নূরপুর।

এ ছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. আবির হোসেন (২১), পিতা মৃত আ. কুদ্দুস, মাতা সেতু আক্তার, সাং চর লটাখোলা; পাভেল (২৮), পিতা বোরহান উদ্দিন, মাতা পারুল আক্তার, সাং ঝনকি এবং মো. মানিক (৩০), পিতা আ. রহমান, মাতা রেহেনা আক্তার, সাং রাইপাড়া।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আহম্মদ আলীকে। তিনি কাজির চর এলাকার আ. রশিদ মোল্লার ছেলে।

সংশ্লিষ্ট তালিকায় গ্রেপ্তারকৃতদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার বিভিন্ন এলাকায়।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি