ঢাকাFriday , 6 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নতুন হামলা হলে ভৌগোলিক সীমা ছাড়িয়ে জবাব দেবে ইরান

Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে দেশটির পাল্টা জবাবের আওতায় ইউরোপও আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক সংসদ সদস্য। তিনি দাবি করেছেন, সম্ভাব্য পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম।

#New_Classic_Event_Management

শুক্রবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরানের সংসদ সদস্য হোসেইন আলি হাজি দেলিগানি তাসনিম নিউজকে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে নতুন করে হামলা চালালে তেহরানের প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পাল্টা হামলার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে।


তিনি আরও বলেন, ইরানের জবাব হবে ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত। হামলার স্থান কিংবা ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেই পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইরানি এই সংসদ সদস্যের দাবি, নতুন করে সংঘাত শুরু হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়টিকেও কঠোর ভাষায় সমালোচনা করেছেন হাজি দেলিগানি। তাঁর মতে, এ ধরনের অবরোধ ইরানের বিরুদ্ধে যুদ্ধেরই একটি ধরন।

তিনি সতর্ক করে বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এই নৌ অবরোধের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে। তবে সংসদ সদস্যের এই হুঁশিয়ারি ইরান সরকারের আনুষ্ঠানিক সামরিক সিদ্ধান্তের ঘোষণা কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি