ঢাকাFriday , 24 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে কৃষকদের বিক্ষোভে মহাসড়ক অবরোধ

Link Copied!

মানিকগঞ্জের সদর উপজেলায় তিন ফসলি কৃষি জমি রক্ষার দাবিতে কৃষক ও স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা ঝাড়ু ও লাঠি হাতে প্রতিবাদ জানান।

#New_Classic_Event_Management

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তরা ব্রিজের পশ্চিম পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌলী, চামটা দীঘি ও খাগড়াখড়ি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ মাথাল পরে এবং কাঁচি, ঝাড়ু ও লাঠি নিয়ে মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, তাদের রেকর্ডভুক্ত কৃষি জমি থেকে দীর্ঘদিন ধরে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বারবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


চামটা গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, তাদের জমি খননের ফলে গভীর গর্ত তৈরি হচ্ছে এবং পাশের জমিও ক্ষতির ঝুঁকিতে রয়েছে। এতে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। তিনি আরও বলেন, জমিকে বালুমহাল দেখিয়ে ইজারা দেওয়া হয়েছে, যা অবৈধ। দ্রুত ব্যবস্থা না নিলে তারা আদালতে যাবেন।

অন্যদিকে সংশ্লিষ্ট ইজারাদার দাবি করেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য বৈধভাবে ইজারা নিয়ে নির্ধারিত স্থান থেকেই মাটি কাটা হচ্ছে। কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়।

মানববন্ধনের সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ কর্মসূচিতে স্থানীয় কয়েকজনসহ ভুক্তভোগীরা বক্তব্য দেন এবং কৃষিজমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি