ঢাকাMonday , 23 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত সদস্য আটক

Link Copied!

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্য আটক হয়েছে।

#New_Classic_Event_Management

বাগেরহাট জেলা প্রতিনিধি বিপ্লব মল্লিকের সংবাদ অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ফেলুর খন্ড ও বৈদ্যমারী এলাকায় ছোট সুমন বাহিনীর সদস্য অবস্থান করছে। এই তথ্যের প্রেক্ষিতে গত ২২ মার্চ রবিবার বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া যৌথভাবে মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন অভিযুক্ত ডাকাত ইয়াছিন সেখ (৪০) কে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে দলকে সহায়তা করে আসছিলেন।


অটকের পরবর্তী দিন, ২৩ মার্চ সোমবার মধ্যরাতে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দস্যুদের কোনো ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি