ঢাকাFriday , 13 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাবি ছাত্রশক্তি নেতার বাড়িতে আগুন ও ভাঙচুর – পরিবার আতঙ্কে

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক ও ঢাকসু মুহসিন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহ-এর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

#New_Classic_Event_Management

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে। রাতেই সাইফুল্লাহ ফেসবুকে লিখেছেন, “ইন্নালিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছেন।”

সাইফুল্লাহর বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামে। শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, বাড়ির পশ্চিম পাশের ঘরটিতে আগুন দেওয়া হয়েছে, দক্ষিণ পাশের ঘরটিতে কুপিয়ে ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা পরে আগুন নিভিয়েছে। সাইফুল্লাহ বাড়িতে উপস্থিত ছিলেন না; দুপুরে তিনি বাড়িতে এসে পৌঁছান।


ঘটনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও আহ্বায়ক নাহিদ ইসলাম বাড়িতে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করবেন।

এর আগে ৮ মার্চ রাতে ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের অভিযোগ ওঠে সাইফুল্লাহর বিরুদ্ধে। মারধরের পর তাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। এ সময় সাইফুল্লাহ ফেসবুকে লিখেছিলেন, “ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি। শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”

সাইফুল্লাহ জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে হুমকি দিচ্ছে। গত রাতে বাড়িতে আগুন দিয়েছে এবং অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরে ভাঙচুর করেছে। আমার বাবা, মা, স্ত্রী, সন্তান—পরিবারসহ আতঙ্কে আছি।”

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে এসপি সার্কেলসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন লাগার বিষয়টি সত্যতা পেয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি; লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি