ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাইবেরিয়ার পর্যটনকেন্দ্রে বরফভাঙা দুর্ঘটনায় হতাহতের ঘটনা

Link Copied!

রাশিয়ার সাইবেরিয়ায় বৈকাল হ্রদ–এর বরফ ভেঙে একটি পর্যটকবাহী বাস পানিতে ডুবে গিয়ে আট চীনা পর্যটক নিহত হয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনা ঘটে স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি)।

#New_Classic_Event_Management

ইগর কোবজেভ টেলিগ্রামে লিখেছেন, হিমায়িত হ্রদ পার হওয়ার সময় একজন চীনা পর্যটক বাস থেকে বের হয়ে প্রাণে বাঁচতে সক্ষম হন। নিহতদের মধ্যে সাতজন চীনা পর্যটক এবং বাসের চালক রয়েছেন। চীনের কনস্যুলেট জেনারেলকে বিষয়টি ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, প্রায় তিন মিটার চওড়া বরফের ফাটলে বাসটি পড়ে যায় এবং হ্রদের পানিতে ডুবে যায়। উদ্ধারকারীরা পরে পানির নিচে ক্যামেরা ব্যবহার করে সাতজনের লাশ উদ্ধার করেন।


আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বাস ডুবে যাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম স্বাদুপানির হ্রদ হিসেবে পরিচিত এবং সাইবেরিয়ার একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এটি মঙ্গোলিয়ার উত্তরে অবস্থিত এবং বিশেষ করে চীনা পর্যটকদের কাছে আকর্ষণীয়। শীতকালে হ্রদটি বরফে ঢাকা থাকে, বরফে স্ফটিকের মতো স্তম্ভ তৈরি হয় এবং ঢেউয়ের কারণে ভাঙনের শব্দ শোনা যায়।

বরফ জমে গেলে কর্তৃপক্ষ নির্দিষ্ট বরফ-সড়ক চালু করে, যা নিয়মিত তদারকি করা হয় এবং পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে অনুমোদিত পথের বাইরে গাড়ি চালানো নিষিদ্ধ। মস্কো ও বেইজিংয়ের মধ্যে পারস্পরিক ভিসামুক্ত ব্যবস্থার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বৈকাল হ্রদে চীনা পর্যটকদের সংখ্যা বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি