ঢাকাWednesday , 28 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিগত ১৭ বছরে সমস্যা সমাধান হয়নি – তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
January 28, 2026 11:30 am
Link Copied!

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৭ বছরে বড় বড় গল্প শোনা গেলেও দেশের সমস্যার কোনো সমাধান হয়নি। দেশের মানুষকে পরিবর্তনের বার্তা দিতে তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

#New_Classic_Event_Management

রাত দেড়টায় উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে তিনি বলেন, “সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করছে, কিন্তু ঠিকমতো গ্যাস পাচ্ছে না। এই সময়ে দেশে নতুন গ্যাসকূপ তৈরি বা সন্ধান করতেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

তারেক রহমান দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান সম্ভব। তিনি আরও বলেন, এসব সমস্যা কাটাতে জনগণের সমর্থন অপরিহার্য। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটকে শক্তিতে রূপান্তর করতে হবে।


বক্তব্যে তিনি ২৪ জুলাই আন্দোলনে উত্তরার মানুষদের অবদানের প্রশংসা করে বলেন, “তাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” এছাড়া আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’কে বিজয়ী করার আহ্বান জানান।

নির্বাচনি জনসভায় তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিনীসহ বিএনপির শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি