ঢাকাSaturday , 12 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জীবিত আছেন ‘ইত্যাদির নাতি’

DN BANGLA
June 12, 2021 8:51 pm
Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) ‘ইত্যাদি’র অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় তিনি জীবিত আছেন বলে জানান সবাইকে।

#New_Classic_Event_Management

তিনি জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাট্যাংশে নানা ও নানির সঙ্গে নাতি হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় শওকত। ফেসবুকে তার একটি ভিডিও ঘুরছে, যা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভিডিও বার্তায় শওকত আলী তালুকদার নিপু জানান, ‘দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।


এদিকে শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার ছবি পোস্ট করে মৃত্যুর গুজব ছাড়ায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। টানা গত ২৮ বছর ধরে ‘ইত্যাদি’র নানা-নাতি নাট্যাংশে দেখা যাচ্ছে নিপুকে। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকেরা সাদরে গ্রহণ করে নেন তাকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি