ঢাকাThursday , 18 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজধানীতে এনসিপির নেত্রী রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
December 18, 2025 8:39 pm
Link Copied!

রাজধানীর হাজারীবাগের একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমী (৩২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

#New_Classic_Event_Management

হাজারীবাগ থানার এসআই মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল সংবাদ পেয়ে আমরা হোস্টেলের একটি ঘর থেকে তার মরদেহ পাই। মৃতা এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী।”

জান্নাতারা রুমী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেষ স্ট্যাটাসে ওসমান হাদির কথা উল্লেখ করেছিলেন। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘ইয়া আল আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।’ অন্যদিনের একটি পোস্টে ছবি সংযুক্ত করে তিনি লিখেছিলেন, ‘একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না।’


হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানিয়েছেন, “প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হচ্ছে। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি